1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নষ্ট মাংসও ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ!

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ। এই অপরাধের দায়ে অভিযান চালিয়ে হোটেলটিকে জরিমানা আদায় ও সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের এআর কর্নার সংলগ্ন এই হোটেলে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, পুরান ঢাকার নান্না বিরানী হাউজে খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাচা মাংসের সাথে সংরক্ষণ করতো। অভিযানে এমন মাংস জব্দ করা হয়।

এজন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভবিষতে এমন করলে হোটেলটি সিলগালা করা হবে। এছাড়াও ডাউলের মধ্য রঙ মেশানোর দায়ে এআর কর্ণারের ওয়ান স্টপ গ্রোসারি শপকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে জেলা আনসার ব্যাটেলিয়ানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারি পরিচালক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies