1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামের কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্থকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।এর আগেই প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, সার-তেল, বীজ ও কীট নাশক ব্যাবসায়ী অধির চন্দ্র সাহার ১৭ লাখ, সার-তেল, বীজ ও কীট নাশক ব্যাবসায়ী আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডর্সের মালিক হাছেন আলীর ১০লাখ, মুদি দোকান মালিক মমিনুল ইসলাম, সুপারী ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীল এর ১লাখ ৫০হাজার এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালমাল আগুনে পুড়ে যায়। স্থানীয় আশিকুর রহমান সাংবাদিকদের জানান, ভোর পৌনে ৫টার দিকে উঠে দেখি বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন জ্বলছে। মানুষজনকে ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করি। খাইরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোর ৫টার দিকে কচাকাটা বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন লাগে। মূহুর্তেই আগুন দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আমিনুর রহমানের ছোট ভাই মমিনুল ইসলাম জানান, তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অধির চন্দ্র সাহার ছেলে প্রাণ চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, রাতে বাবা দোকন বন্ধ করে বাসায় যায়। ভোরে মানুষের হৈচৈ শুনে বাজারে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। আগুনে আমাদের ১৭ লাখ টাকা মালামাল পুড়ে গেছে। কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ সাংবাদিকদের জানান, আগুন লাগার খবর শুনে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের ইউনিটেএসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে স্থানীয়রা আগুন নেভাতে কাজ করে। নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সুত্র পাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies