1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই এটা খুব পরিষ্কার-সংবাদ সম্মেলনে জামায়াত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার প্রদশিত হয়েছে

জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এটা খুব পরিষ্কার।’
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘অনেকগুলো সেটেল্টড ইস্যুকে নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার, ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানো হচ্ছে। পাঁয়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মনগড়া বক্তব্য রেখে জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতে যেতে চাই কিনা—এইরকম সংশয় তৈরি করার চেষ্টা করছে। সেজন্য শুরুতে আমরা বলেছি আমরা জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই। আইনগত ভিত্তির মাধ্যমে এবং যে সুপারিশ করা হয়েছে যে আদেশের মাধ্যমে, সেই আদেশের মাধ্যমে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies