1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

৫দফা দাবিতে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে নভেম্বরে গনভোটসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার বিকেল ৪টায় স্থানীয় জেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাজের মোড়ে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ -৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য নওগাঁ-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম, নওগাঁ জেলা শিবিরের সভাপতি আব্দুর রাকিব। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ নাসির উদ্দীন।
‎প্রধান অতিথি তার বক্তব্য তার বক্তব্যে উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নভেম্বরে গনভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগন ৫দফা দাবির সপক্ষে যৌক্তিক পর্যালোচনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ৫দফা কর্মসূচী বাস্তবায়নের পর নির্বাচনের দাবী করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies