1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ’লীগ নিজেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে-ড. মঈন খান

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার প্রদশিত হয়েছে

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এসময় তিনি বলেন, ‘বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা মামলা দেয়া হয়েছিল।’ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল-জুলুম-নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায়-অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগই নিশ্চিহ্ন হওয়ার পথে।’ তিনি আরো বলেন, ‘পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসনব্যবস্থা চালু করেছিল তাদের কেউই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকে পারেনি।’ তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐকমত্য নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে, বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কারো সংস্কার শিখাতে হবে না।’ তিনি এক-এগারোর কথা উল্লেখ করে বলেন, ‘এক-এগারো বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেউ ভাবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে।’ পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব বকতিয়ার উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies