1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় বাঁশবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল দুই শিক্ষার্থীসহ নিহত ৩ জনের

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় বাঁশ বোঝাই ট্রাকের চাপায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাতটার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলো, পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম ভিটাপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে ভ্যানচালক আকরাম আলী (৫৬), জাফরাবাদ গ্রামের শামসুল মোল্লার মেয়ে তাসনিয়া খাতুন (১৩), পঞ্চমপুর গ্রামের আহম্মদ আলী শেখ এর ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। এদের মধ্যে তাসনিয়া পাবনা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং তোহা একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে দুজন শিক্ষার্থী ব্যাটারিচালিত ভ্যানে চড়ে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি বাঁশ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপরে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ছাত্র-ছাত্রী ও ভ্যানচালক নিহত হয়। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঢাকা-পাবনা মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।  মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করার পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারেন কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies