1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে- ধলু

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলু বলেছেন, দেশ, জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। তাঁর দৃঢ়তা ও আদর্শের কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। রবিবার (২৬ অক্টোবর) বৈকালে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম ধলু বলেন, “১৯৮৬ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াত স্বৈরাচার এরশাদের ক্ষমতা বৈধ করার চেষ্টা করেছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার আপোষহীন অবস্থানের কারণেই সেই অবৈধ সংসদ টিকতে পারেনি। তিনি কখনোই স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা বারবার খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি তাতে রাজি হননি। বরং দেশের গণতন্ত্র রক্ষায় তিনি কারাগার পর্যন্ত গিয়েছেন, জনগণকে আন্দোলনের পথে অনুপ্রেরণা দিয়েছেন। ধলু আরও উল্লেখ করেন, আজ দেশের রাজনীতি, প্রশাসন ও সামাজিক নেতৃত্বে যে নারীরা নিজেদের অবস্থান গড়ে তুলেছেন  তাদের অনেকেই খালেদা জিয়ার আদর্শ ও সাহসিকতা থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। তিনি বলেন, “বেগম জিয়ার দৃঢ়তা আমাদের শিখিয়েছে  আপোষ নয়, আদর্শের পক্ষে অটল থাকাই সত্যিকারের শক্তি। তিনি আরও বলেন, “এই ৩১ দফার মূল লক্ষ্য হলো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা। তাই ঘরে ঘরে গিয়ে এই কর্মসূচি পৌঁছে দিতে হবে। এ সময় তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম ভিপি রানা। বৈঠকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies