1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

উলিপুরে রং মেশানো চিপস বিক্রিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও কৃত্রিম ক্ষতিকর রং মিশিয়ে চিপস বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার নেতৃত্বে এবং কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় উলিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মুশফিকুর রহমান, খাদ্য নমুনা সংগ্রহকারী দীপক কুমার রায়, পুলিশসহ নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উলিপুর শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত হাজী বিরিয়ানি হাউজ-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা এবং উলিপুর মধ্যবাজারের শাহীন স্টোর-কে কৃত্রিম ক্ষতিকর রং মেশানো চিপস বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়াও অভিযানকালে ২০ কেজি ক্ষতিকর রংযুক্ত চিপস ধ্বংস করা হয় এবং শ্যামল স্টোর থেকে ক্ষতিকর সালটু জব্দ করে ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা সাংবাদিকদের বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies