1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

১৫ বছর ভোটাধিকারের জন্য লড়াই করেছি : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছর একটা জিনিসের জন্য লড়াই করেছি, সেটা হলো ভোটাধিকার। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়েনের দানারহাট ঈদগাহ মাঠে বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন হয়েছে। ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্য লড়াই করেছি, সেটা হলো ভোটাধিকার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সবাই মেনে নিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ পাবে। রাজনৈতিক দলগুলোর আন্দোলন সম্পর্কে তিনি বলেন, পিআর বাদ দিয়ে আসেন, নির্বাচন করে দেশটা গড়ি। জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়, জনপ্রতিনিধি চায়। পার্লামেন্টে গিয়ে পিআর নিয়ে তর্ক-বিতর্ক হবে। শিক্ষকদের আন্দোলন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, শিক্ষকরা আন্দোলন করছেন। আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। আগামী নির্বাচনে ভোট চেয়ে সাথে থাকার অনুরোধও জানান তিনি। মতবিনিময় সভায় বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies