1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে টিচার্স ট্রেনিং কলেজের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তুষার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, ব্রিটিশ কাউন্সিলের সাবেক ট্রেইনার ইঞ্জিনিয়ার নাইম হোসেন ও পাবনা শহর ছাত্রশিবিরের গোলাম রহমান জয় প্রমুখ। শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইনের ওপর বক্তব্য দিয়ে বক্তারা বলেন, তোমাদের ভালো কিছু করতে হবে এই ধারণা পোষণ করতে হবে। তোমাদের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখতে হবে। এবং সেটা বাস্তবায়ন করতে তোমাদের একটা রোডম্যাপ দরকার। আর সেটা বাস্তবায়নের জন্য উদগ্রীব হতে হবে। তবে স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের নারীসহ ৪ শতাধিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies