1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে শত্রুতায় কৃষকের ধান নষ্ট

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের দিবাকরপুর মাঠে এক কৃষকের জমিতে উচ্চ মাত্রার ঔষধ ছিটিয়ে ৪’বিঘা জমির আমন ধানের নষ্ট করেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী কৃষক উপজেলা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে। অভিযোগে জানা যায় উপজেলার ছেলোবেল গ্রামের মৃত-ওয়াজেদ আলী মন্ডলের ছেলে স্থানীয় ইউপি সদস্য মোঃ একরামুল হক তার চাচার ও তাদের মেয়েদের অংশের ৪’বিঘা জমি লিজ নিয়ে কয়েক বছর থেকে চাষাবাদ করে আসছে। জমিগুলো লিজ নেওয়ার পর থেকে উপজেলার দিবাকরপুর গ্রামের মৃত আমজাদ আলীর ৩’ছেলে মোস্তাফিজুর রহমান, অলিউজ্জামান অলি ও মিন্নুর রহমান মিলে আমার বিরুদ্ধ চারণ করে আসছে। এছাড়া বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকী ধামকী ও মারধরের ভয়ভীতি দেখায়।এরই ধারাবাহিকতায় ২’দিন পূর্বে রাতের অন্ধকারে উচ্চ মাত্রার ঔষধ ছিটিয়ে আমার লিজ নেওয়া ধানের ক্ষতি সাধন করে তারা।  এবিষয়ে অলিউজ্জামান অলি বলেন, আমরা তার ধান নষ্ট করি নাই। আমাদের বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছে তা সঠিক নয় মিথ্যা। পাঁচবিবি থানার ওসি মোঃ নিয়ামুল হক বলেন, থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies