1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না। যারা এসব দাবি-দাওয়া-মিছিল করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়। লেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। আর ভাগাভাগি করিয়েন না, দেশটার ক্ষতি করিয়েন না। তিনি বলেন, ‘একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই। আমি আপনাদের ছেড়ে যাইনি। ভুলে যাবেন না, মার্কাটা হলো ধানের শীষ।’ বিএনপি মহাসচিব বলেন, পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত, সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু মুসলিমের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই। মির্জা ফখরুল বলেন, অতীতে সরকারে ছিলাম, কিভাবে পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেয়া হবে। কৃষকদের সবচেয়ে বেশি মনযোগ দেয়া হবে। এসময় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies