1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভারতীয় তিনটি কাশির সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভারতের তিনটি কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে। এই সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য প্রস্তুত করা হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, এই সিরাপগুলোর মধ্যে ডায়াথিলিন গ্লাইকোল নামের রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার অনেক বেশি, যা শিশুদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সতর্কবার্তা দেওয়া তিনটি সিরাপ হলো—শ্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার তৈরি রিলাইফ। ডায়াথিলিন গ্লাইকোল কাশির সিরাপ তৈরির জন্য সাধারণত ব্যবহৃত হয়, তবে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি থাকলে তা বিষক্রিয়াশীল হয়ে যায়। ডব্লিউএইচও জানিয়েছে, এই তিনটি সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা অনুমোদিত মাত্রার ৫০০ গুণ বেশি। ভারতে এর আগে এ ধরনের ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গত আগস্টে শ্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু হয়। এর আগে ২০২৩ সালে অন্য একটি ভারতীয় কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ শিশুর মৃত্যু হয়েছিল। ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, তারা ডব্লিউএইচও’র সতর্কবার্তা সম্পর্কে ওয়াকিবহাল। সিডিসসিও জানিয়েছে, তারা ওষুধের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর ও নিখুঁত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তথ্যসূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies