1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবিপ্রবি’র রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের আয়োজনে তাঁবু হস্তান্তর সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল ভবনে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, পাবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মো. মনিরুল ইসলাম এবং ইউনিটের কর্মকর্তা মাহমুদা মুন্সী। পাবিপ্রবি’র রোভার স্কাউট গ্রুপকে পাবনা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে তাঁবু প্রদান করে এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্টর প্রদান করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল বলেন, আমাদের রোভাররা বেশ ভালো কাজ করছেন এবং তারা ভালো লাগার জায়গা থেকেই কাজগুলো করছেন। তোমাদের দায়িত্ব অনেক, সেগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। স্কাউটিংয়ের মতো এক্সট্রা কারিকুলার কাজকে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোও অনেক গুরুত্ব দিয়ে থাকে। এই দক্ষতাগুলো একসময় ক্যারিয়ার গঠনে কাজে লাগবে। তোমরা সততা (ইন্টেগ্রিটি) দিয়ে কাজ করবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে একটা অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. রাশেদুল হক, পাবিপ্রবি’র রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্’সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবিপ্রবি’র রোভার স্কাউট এর সম্পাদক ড. জিন্নাত রেহানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies