1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার প্রদশিত হয়েছে

অন্তর্বর্তী সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। নায়েবে আমীর বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। সংশোধনের সুযোগ করে দিতে চাই। সময়মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি তার চেয়েও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। এই দলীয়করণ করা সরকার দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নীলনকশার নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। এমন নির্বাচনে দেশের মানুষ অংশ নেবে না, তেমনি মানবেও না। পূর্বের মতো বিতর্কিত নির্বাচন করলে দেশের মানুষ তা গ্রহণ করবে না। এ সময় ৫ দফা দাবি সরকার না মানলে জামায়াত আরও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নায়েবে আমীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies