1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল

মহাদেবপুরে রোপা আমনে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার প্রদশিত হয়েছে

আজাদুল ইসলাম, মহাদেবপুর ( নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমের রোপা আমন ক্ষেতে ব্যাপকভাবে কারেন্ট (বাদামি গাছ ফরিং) পোকার অক্রমণ দেখা দিয়েছে। এতে রোপা আমনের উৎপাদন ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। শত চেষ্টা করেও কারেন্ট পোকা দমন করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। গতকাল রবিবার উপজেলার খাজুর, গাহলী, মির্জাপুর সহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কারেন্ট পোকার আক্রমণে অনেক জমির রোপা আমন ধানের গাছ মরে গেছে। কৃষকরা অভিযোগ করে বলেন, ধানের এ অবস্থায় কৃষি অফিসের কোন সহযোগিতা বা পরামর্শ পাচ্ছেন না বাধ্যহয়ে কীটনাশক কোম্পানীর প্রতিনিধি ও দোকানদারদের পরামর্শে জমিতে কীটনাশক প্রয়োগ করছেন তারা। খাজুর গ্রামের কৃষক ফারুখ হোসেন বলেন, যে জমিতে কারেন্ট পোকা আক্রমণ করছে সে জমির ধানের সবুজ পাতা লাল হয়ে দুই এক দিনের মধ্যেই মরে যাচ্ছে, কোন কীটনাশক দিয়েই কাজ হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুসাইন মুহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করা হলে কারেন্ট পোকার আক্রমণের কথা স্বীকার করে তিনি বলেন, আবহাওয়ার কারণে এবার কারেন্ট পোকার প্রার্দুভাব দেখা দিয়েছে তবে মোট উৎপাদনে তেমন প্রভাব পড়বে না। কারেন্ট পোকা দমনে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies