1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় হোটেল রয়েল প্যালেস থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সম্পাদনার সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) সকালে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত হোটেল রয়েল প্যালেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত স্বাধীন সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপুর গজাইল গ্রামের গাজী শাহজাহান এর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে হোটেলে থাকার জন্য হোটেল রয়েল প্যালেস এ একটি রুম নেয় স্বাধীন। বুধবার সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পায়নি। পরে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখা যায় স্বাধীনকে। স্বাধীনের ভায়রা ভাই শুভ্র বলেন, ‘আমার বাসায় ছিলেন। তিনি হঠাৎ করে গতকাল মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যার পরও তিনি বাসায় না ফেরায় তাকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies