1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইইউ-আমীর খসরু

  • সম্পাদনার সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার প্রদশিত হয়েছে

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন যেন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়- সে প্রত্যাশাই ব্যক্ত করেছেন ইইউ প্রতিনিধিরা। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অবজারভার দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে স্বচ্ছতা থাকবে- এমনটাই তারা প্রত্যাশা করছে।’ আমীর খসরু বলেন, ‘বিদেশীদের কাছে আমাদের নালিশ করার কিছু নেই। বাংলাদেশে কী হবে, তা জনগণই ঠিক করবে। তবে ইউরোপীয় ইউনিয়ন সবসময় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখে, এবারো তারা তা অব্যাহত রাখতে চায়।’

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখতে চায়। পাশাপাশি তারা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, সংসদকে আরো কার্যকর করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা জোরদারে সহযোগিতা করতে চায়।’ বিএনপি ও ইইউ প্রতিনিধিদের বৈঠকে নির্বাচন প্রক্রিয়া, জনগণের প্রত্যাশা, গণতান্ত্রিক পরিবেশ এবং সংসদীয় ব্যবস্থার শক্তিশালীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় কয়েকজন বিদেশী কূটনীতিকের সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘কে, কোথায় বৈঠক করল, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies