1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের লাইভ সাক্ষৎকারে যা বলেন সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

৮ অক্টোবর বুধবার বেলা ১২টায় গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবাদ বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের লাইভ সাক্ষৎকারে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু যা বলেন, গাবতলী-শাহজাহানপুর এই আসনটি ২০০৭ সাল থেকে চিহ্নিত হয়েছে এটি তারেক রহমানের আসন। নিশ্চিন্তে এই ৭-আসন থেকে তারেক রহমান নির্বাচন করবেন এর মধ্যে কোন ভুল নেই। ইতিমধ্যেই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে কথা হয়েছে এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাতে কথা হয়েছে। বেগম খালেদা জিয়া বগুড়া সদর ৬-আসনে ও তারেক রহমান বগুড়া-৭ আসনে নির্বাচন করবেন এটাই আমাদের চাওয়া এবং তারা রাজি আছেন।
তারেক রহমান দীর্ঘদিন ধরেই গণমাধ্যমে কথা বলছেন। কিন্তু তিনি সাক্ষাৎকার কখনোই দেন নাই, সাক্ষাৎকার এটি প্রথম দিলেন। তারেক রহমানের বক্তব্যকে গণমাধ্যমে বাধাগ্রস্ত করার জন্য কোর্টে আইন করা হয়েছে, পুলিশ আইন দিয়ে বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল। তারপরেও গ্রামগঞ্জে গিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের বক্তব্য শুনিয়েছি।
আমরা আগের চাইতে এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। তারেক রহমানকে নিয়ে বিরোধী শিবির থেকে যে প্রচারণা বিভিন্ন ধরনের তার দেশে আসা, না আসা নিয়ে, তার নির্বাচন করা, না করা এগুলো নিয়ে অনেক অপপ্রচার হয়েছে। কিন্তু বিবিসি বাংলাতে ওনার যে স্টেটমেন্টে তার বক্তব্য ক্লিয়ার হয়েছে তিনি দ্রুত আসছেন। এই বার্তা নেতাকর্মীদের মুখে প্রচার হওয়ার আগেই তারেক রহমানের সাক্ষাৎকার এদেশের গ্রামের প্রত্যেকটা জনগণ অলরেডি শুনে ফেলেছে, উল্টো সাধারন মানুষেরাই আমাদেরকে জিজ্ঞাসা করছে তার স্টেটমেন্ট এর বিষয়ে।

সাংগঠনিক ভাবে আমরা গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন থানা কমিটি শক্তিশালী আছে। নির্বাচনের আগে এগুলো আমরা অনেকবার করেছি। প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচন আমরা ৪ বার করেছি। ৮ বার নির্বাচন করেছি, চারবার বেগম খালেদা জিয়া করেছেন, তিনবার আমাকে করতে হয়েছে। আমাদের নেতাকর্মী এ বিষয়ে এক্সপার্ট কিভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে হয়। তারেক রহমানকে নিয়ে আমরা ২০০৭ সালে নির্বাচন করেছি। ২০০৭ সালে উনি গাবতলী থেকে দাঁড়ালেন মনোনয়নপত্র দাখিল করে উনি চলে গেলেন। তারপর হাসিনা সহ তাদের জোট নির্বাচন প্রত্যাহার করল। কিন্তু ইলেকশনটা হয়ে গেল। তারেক রহমান সহ ৬০/৬৫ জন নির্বাচিত হলো আমাদের দলের এমপি। নামে গেজেট হয়ে গেল আমি ওনাকে এমপি বলে সম্বোধন করেছি কথাও বলেছি। তার আগমনের প্রস্তুতি সারাদেশে ওয়ার্ড় পর্যায়ের নেতাকর্মী মুখী আছে। বেগম খালেদা জিয়া লক্ষাধিক ভোটে তিনি সবসময় জয়ী হতেন। তারেক রহমান নির্বাচনে দাঁড়ালে ব্যবধান আরো অনেক বৃদ্ধি হবে। তিনি জিতবেন এতে কোন সন্দেহ নেই। প্রস্তুতি গ্রামেগঞ্জে মানুষকে জানানো তারেক রহমান দ্রুত সময় দেশে আসছেন আমি তো ৬ তারিখ থেকেই ঘোষণা দিয়েছি তারেক রহমান বগুড়া ৭-আসন থেকে দাঁড়াবেন এবং খালেদা জিয়া বগুড়া ৬ আসন থেকে দাঁড়াবেন। এ কথাটি প্রথমে আমি বলেছি, তারপরে মহাসচিব বলেছেন ম্যাডাম নির্বাচন করবেন, তারেক রহমানও নির্বাচন করবেন। আমি এই কথাটি বারবার বলে আসছি কিন্তু মানুষের মধ্যে ধোঁকাচ্ছিল যেটা তিনি সাক্ষাৎকারে নিজের মুখে ক্লিয়ার করেছেন করেছেন। ৩১ দফার সকল কিছু অনেকেই বোঝেনা, দুই একটি জিনিস, যেরকম ফ্যামিলি কার্ড এটি বললে মানুষ আগ্রহ করে জিজ্ঞেস করে এটি কি, এটি গরিবদের জন্য একটি কার্ড একটি কার্ড দিয়ে খাবার, চিকিৎসা পাবে চিন্তা করতে হবে না রাষ্ট্র তাদের দেখভাল করবে এটিই হচ্ছে সেই কার্ড। তারা আনন্দিত হয়, তারা বলে এটি কি সম্ভব। তারা বলে কি হবে আমরা বলেছি তারেক রহমান দেশে ফিরলেই হবে। গেল দুর্গাপূজায় ৪২ টি মন্ডপে আমি গিয়েছি এখানে সব জায়গাতেই আমার বক্তৃতা ছিল, তারা যে ১৬ বছর নির্যাতিত হয়েছে তারা এটা স্বীকার করেছে। তারা মুখ খুলেনি কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনারা নির্যাতিত হয়েছে তা সঠিক কিনা। তারা বলেছে সঠিক। তখন আমরা বলেছি এই নির্যাতন আর বাংলাদেশে থাকবে না।
৮ অক্টোবর বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের লাইভ সাক্ষৎকারে একটি লাইনের সংশোধনী করে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, যদি আগামী নির্বাচনে আল্লাহ তায়ালা চান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এবং এযুগের এদেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান নির্বাচিত হন তারা দলের সিদ্ধান্ত মোতাবেক দেশ পরিচালনা করবেন। ওই দুঃশাসন থাকবে না এবং আপনারা যে যা নির্যাতিত হয়েছেন সম্পত্তি হারিয়েছেন মামলা করুন আমরা সেবা দেব আমরা সেই সম্পত্তি ফেরত দেওয়ার চেষ্টা করব। এই হিন্দু সম্প্রদায়ের ভোটে এলাকায় আমরা ৯০ শতাংশ ভোট পাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies