1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে শিক্ষার্থী, কিশোরী ও নারীকে হিমাগারে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আ’লীগ নেতার ছেলের বিরুদ্ধে

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে এক মেডিকেল শিক্ষার্থী, কিশোরী ও নারীকে হিমাগারে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রাজশাহী নগরের উপকণ্ঠ বায়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা হিমাগারের দুটি কক্ষ ঘিরে রেখেছেন এবং অভিযুক্তদের আটকে রাখার দাবি করছেন। আহত অবস্থায় মেডিকেল শিক্ষার্থী, ১৩ বছর বয়সী কিশোরী ও এক নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মেডিকেল শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। কিশোরী জানিয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে আলপিন দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা হিমাগারটি ঘিরে রেখেছেন এবং অভিযুক্তদের দ্রুত আটকের দাবি জানাচ্ছেন। এদিন দুপুর দেড়টা পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তদের বের করে আনতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies