1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

মৃত ২১ লাখ ভোটারের অনেকেই ভোট দিতেন: সিইসি

  • সম্পাদনার সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার প্রদশিত হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত হয়েছে। এদের অনেকেই ভোট দিয়েছেন। আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে গণমাধ্যমের সঙ্গে সংলাপে সিইসি একথা জানান। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকতারাও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত। এসময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে থাকা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী যেন ভোট দিতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিইসি উল্লেখ করেন, আমরা নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ করতে চাই। যারা নির্বাচনে দায়িত্ব পালন করেন, যেমন—সরকারি চাকরিজীবী, প্রবাসীসহ অনেকেরই আগে ভোট দেওয়ার সুযোগ থাকত না। এবার তাদের জন্য ব্যবস্থা করা হবে। পাশাপাশি ইসি জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসার পরিকল্পনা রয়েছে। এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করেছে ইসি, যেখানে প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হলেও অনেকে অংশ নেননি। এদিকে সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে আসা মতামতগুলো বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies