1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় ইছামতি নদীর দুইপাড়ের ভূমির মালিকদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ

  • সম্পাদনার সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় ইছামতি নদী খননের মাটি নদীর দুইপাড়ের ব্যক্তি মালিকানাধীন ফসলী জমি ও বসতবাড়ি পাশে রাখায় ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা। সোমবার (০৬অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্ষতিপূরণের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ও একদন্ত ইউনিয়নের নদীর দুইপাড়ের ক্ষতিগ্রস্তরা। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পাবনায় ইছামতি নদী পূনরুজ্জীবিতকরণ প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর কর্তৃক ঠিকাদারি প্রতিষ্ঠান নদী থেকে উত্তোলিত মাটি নদীর তীরে ব্যাক্তি মালিকানাধীন ফসলী জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে রেখেছেন। দীর্ঘ সময় এই মাটি রাখায় একদিকে যেমন তিন ফসলের জমি নষ্ট হচ্ছে। অন্যদিকে কয়েক হাজার মানুষের বসতবাড়ি নষ্ট হয়েছে। তারা বলেন, দীর্ঘ সময় ফসলী জমিতে মাটি রেখে সেই মাটি এখন বিক্রি করা হচ্ছে। নদী থেকে মাটি উত্তোলনের সময় একবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার মাটি বিক্রির সময় পূণরায় ক্ষতি করা হচ্ছে কৃষক ও বসতীদের। তাই জেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও সরকার প্রধানের নিকট নদীপাড়ের বৈধ জমির মালিক ও বাসিন্দাদের যে ক্ষতি হয়েছে সেটি পূরণের জন্য প্রশাসনের নিকট আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম, ভুক্তভোগী জমির মালিক আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান, আব্দুল মজিদ, আজহার আলী, আব্দুল রশিদ, শামসুল ইসলাম, সলিম উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী ভুমি মালিগণের প্রতিনিধিদের নিকট থেকে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies