1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ও রিভার সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • সম্পাদনার সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গাছের চারা রোপণ করি, গ্রীন সিটি খ্যাত রাজশাহী মহানগরীর সুনাম ধরে রাখি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী বিজিবি ক্যাম্পের পাশে পদ্মার পাড়ে এবং কাজলা অক্ট্রয় মোড়ে অবস্থিত সরকারি বিভিন্ন পরিত্যাক্ত স্থানে এই বৃক্ষের চাঁরা রোপণ কর্মসূচি পালিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডেপুটি রেজ্রিস্ট্রার (এ্যাকাডেমিক সেকশন), আবু মোঃ তারেক, আরআরইউ সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা রাব্বানী’র নেতৃত্বে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।  কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আরআরইউ এর সভাপতি আব্দুল মুগণী নীরো ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দীন। এছাড়াও, অক্ট্রয় মোড়, রেন্ট-এ কার ও মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, জেলা বিএনপি নেতা মোঃ পিয়াস আলী, মতিহার থানা সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিকুল রহমান মুন্টু, মোঃ মাসুম, ভ্যাদন, মোঃ কামাল হোসেন, মোঃ ঈদুল হোসেন এবং সেহের আলী। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন সম্্রাট, মোঃ পারভেজ হোসেন, মিজানুর রহমান টনি, আবির শেখ, আব্দুল্লাহিল কাফি, আব্দুল্লাহিল সাফি, মাসুদ আলী পুলক, আকাশ সরকার , সারোয়ার জাহান বিপ্লব, তাহসীনুল আমীন রাহী, মোঃ বাবুল আখতার, জুবায়ের আলম রাজন, মোঃ সুমন, মোঃ রাজু, মোঃ মামুনুর রহমান কাচু এবং মোঃ রুবেল, মোজাম্মেল হক রনি, শ্রী প্রশান্ত কুমার সরকার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, মতিহার থানার এসআই মোহাম্মদ মিজান ও সঙ্গীয় ফোর্সও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।  এই বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীকে আরও সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে এবং “গ্রীন সিটি” হিসেবে এর সুনাম অক্ষন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies