1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় ছোট যমুনা’য় প্রতিমা বিসর্জন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার মধ্য দিয়ে এ বছর প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিমা বিসর্জন উৎসবে পাঁচ শতাধিক নৌকা অংশ নিতে দেখা যায়। নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর বিজিবি ব্রিজ থেকে পালপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের দিন এমন নৌ শোভাযাত্রার আয়োজন করা হয় প্রতি বছর। এই শোভাযাত্রায় নওগাঁ পৌরসভা, সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন এলাকার মণ্ডপ থেকে আসা প্রতিমাবাহী নৌকা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন সংগঠনের নৌকা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবার। বিকেল তিনটার পর থেকে নদীর বুকে ছুটে চলা নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের আওয়াজে মুখরিত হয়ে উঠে তিন কিলোমিটার এলাকা। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে সব ধর্মের নারী-পুরুষ, শিশু, কিশোর এ দৃশ্য উপভোগ করেন। নৌ শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ছোট যুমনা নদীর দহের ঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়। আর তার মধ্য দিয়েই শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এর আগে দুপুরের পর থেকেই নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপে দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ার পর শুরু হয় ভক্তদের সিঁদুর খেলা। হিন্দু ধর্মাবলম্বী নারীরা একে অন্যকে রাঙিয়ে দেন সিঁদুরের লাল রঙে। চলে ছবি তোলা আর ঢাকের তালে নাচ-গান। প্রতিমা বিসর্জন উপলক্ষে ছোট যমুনা নদীর দুই পাড়সহ শহরজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।শান্তিপূর্ণভাবেই এ বছর শেষ হলো শারদীয় দুর্গোৎসব। এ বছর জেলার ১১টি উপজেলায় মোট ৮০১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যে আগমন করেছেন শান্তির প্রতীক। আর ফিরতি যাত্রায় দেবী দোলায় (পালকিতে) চড়ে কৈলাশে গমন করবেন, যা শুভ লক্ষণ হিসেবেই গণ্য করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies