1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে সবজির দাম বেড়েছে

  • সম্পাদনার সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে এক সপ্তাহের ব্যবধানে অস্বাভিকভাবে বেড়েছে সবজির দাম। সবজির এই বাড়তি দামে নাভিশ^াস উঠছে ক্রেতাদের। গতকাল বুধবার উপজেলা সদরের সবজি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে গত এক সপ্তাহে প্রকার ভেদে সবজির দাম কেজিতে ২০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এক সপ্তাহ আগের ৮০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। একইভাবে ৪০টাকা কেজির পটল ৬০ টাকা, ৫০ টাকা কেজির মুলা ৬৫ টাকা, ৯০ টাকা কেজির টমেটো ১২০টাকা , ৩৫ টাকা কেজির কচুর বই ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাচাঁ মরিচের দাম। ১৫০ টাকা কেজির কাচাঁ মরিচের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। সবজি বাজারের খুচরা বিক্রেতা মাসুদ হোসেন বলেন সবজির সরবরাহ হ্রাস পাওয়ায় সবজির দাম বৃদ্ধি পেয়েয়ে। সবজি কিনতে আসা শিবরামপুর গ্রামের নয়ন বলেন, এভাবে সপ্তায় সপ্তায় সবজির দাম বাড়তে থাকলে স্বল্প আয়ের মানুষেরা সবজিও কিনতে পারবে না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ উপজেলায় এবার ৭১৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন, অতি বৃষ্টিতে অনেক স্থানে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় সবজির দাম বাড়ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies