1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সার নীতিমালা বহালের দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

  • সম্পাদনার সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবী জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।  সোমবার (২৯সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা।  বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০৮০০ ডিলার এবং হাজার হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসার বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমান অর্থ অনাদায়ী পড়ে আছে। এছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানী ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারীর বেতন, লোড-আনলোড খরচ, ইলেকট্রিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্ত সরকার উৎস কর ৫% ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। সভাপতি শামসুল ইসলাম মন্ডল বলেন, ওয়াড ভিত্তিক ডিলার নিয়োগ সহ এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা রয়েছে। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies