1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ, ১৪৪ ধারা অব্যাহত

  • সম্পাদনার সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার প্রদশিত হয়েছে

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে। গতকাল রোববার গুইমারা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে তিনজন পাহাড়ি নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পাহাড়ি-বাঙালি উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এখন পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতদের লাশ গতকাল বিকেলে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হয়। মরদেহগুলোর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে এবং আজ সোমবার ময়নাতদন্ত হতে পারে। ২৩ সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিন ধরে খাগড়াছড়ির বিভিন্নস্থানে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা চলছে। হামলা-পাল্টা হামলায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা এলাকায় প্রশাসন জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। সড়ক অবরোধের কারণে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজও খাগড়াছড়ির বিভিন্নস্থানে ব্যারিকেড বসিয়ে অবরোধ পালন করা হচ্ছে, যদিও অবরোধকারীদের প্রকাশ্যে দেখা যায়নি। শহর ও শহরতলীর সড়কগুলো ফাঁকা পড়ে আছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। লংগদু, বাঘাইছড়িসহ বিভিন্ন বাজারের কাঁচামালবাহী ট্রাক ও পিকআপ আটকে থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে, সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে টহল জোরদার করেছে। ধর্ষণ মামলায় সন্দেহভাজন একজনকে আটক করা হলেও বাকি দুইজন এখনো পলাতক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলবে বলে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে জানানো হয়েছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত করা হবে। খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে। এখনো ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies