1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবিপ্রবিতে ‘বিশ্ব পর্যটন দিবস’ নিয়ে সেমিনার

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে কেক কাটা হয়। কেক কাটা শেষে বিভাগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান। কীনোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ‘ইনস্টিটিউট অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট’র পরিচালক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. রাশেদুল হক। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান অভি। উপ-উপাচার্য ড. মো. নজরুল ইসলাম বলেন, জানতে ও শিখতে হলে আমাদের দেশ-বিদেশ ঘুরতে হবে। প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। দেখা হতে অনেক কিছু শেখা যায়। রিসোর্সকে ব্যবহার করা এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে। দর্শনীয় স্থানে পরিদর্শন করার মাধ্যমে সেখানকার সংস্কৃতি সম্পর্কেও ভালো ধারণা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies