1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ  রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প বগুড়া জেলা জাতীয়বাদী সংবাদ পত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের আগে গ্রাহকের মাংসের টাকা নিয়ে উধাও জামায়াত নেতা  মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি

আওয়ামী লীগের পুনর্বাসন চায় জামায়াত- রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৯৯৬-এ আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে কাজ করেছে জামায়াতে ইসলামী। তারা এখন আবার স্বরূপে ফিরেছে। আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। আবার ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘একটি ইসলামপন্থী দল আওয়ামী লীগকে প্রত্যাবর্তনের চেষ্টা করছে। তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। তারা কি ইতিহাস থেকে কেনো শিক্ষা নেয় না। তারা এ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ জিয়ার কারণে। তারা নিষিদ্ধ দল ছিল। কিন্তু এখন তাদের সব মিটিংয়ে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তারা।’ এ সময় শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশকে গোলাম রাষ্ট্র বানানোর জন্য শেখ হাসিনা যা খুশি তাই করেছেন। যারা প্রতিবাদ করতে চেয়েছেন, গণতন্ত্র ফেরাতে চেয়েছেন, তাদের নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকেও গুলির নির্দেশ দিয়েছেন। রক্তপীপাসু এক দানব আবার এ দেশে রাজনীতি করবে, এটা হয়? ফ্যাসিস্টদের ইতালিতে নিষিদ্ধ করা কেন হয়েছে? হিটলারের দলকে কেন নিষিদ্ধ করা হলো?’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies