1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গাবতলীতে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে ১৯শে সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা আজাদ মঞ্জিলে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিকালে আজাদ মঞ্জিলে দুঃস্থ ও অসহায়দের মাঝে চাউল এবং নগদঅর্থ সহ মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, ড. তাজমেরী এস.এ ইসলাম, পরিবারের সদস্য সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, মতিয়ার রহমান মাষ্টার প্রমূখ।

এরপূর্বে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের রুহের মাগফিরাত কামনায় কোনআন খানি ও কবর জিয়ারতে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দয়ারামপুর সিরাজুল হক দাখিলী মাদ্রাসা ও কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৫৩ সালে বগুড়া জেলা বোর্ড সদস্য, ১৯৬৫ সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য, ১৯৪৮ সাল থেকে ২৫ বৎসর বালিয়াদিঘী ইউনিয়নের চেয়ারম্যান ও আজীবন বাংলাদেশ রেডক্রস সোসাইটির সদস্য ছিলেন। মরহুম সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তর কোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র পিতা ছিলেন। (খবর বিজ্ঞপ্তি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies