1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে কমিটির মাধ্যমে গভীর নলকূপ পরিচালনার দাবিতে কৃষকদের মানববন্ধন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে কমিটির মাধ্যমে সুষ্ঠভাবে গভীর নলকূপ পরিচলনার দাবীতে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকরা।  বৃহস্পতিবার দুপুরে ভালাইন গ্রামের সাধারণ কৃষকদের আয়োজনে ভালাইন আলতাফুন্নেসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, বিএমডিএর আওতাধীন উপজেলার উত্তরগ্রাম ইউপির ভালাইন মৌজায় অবস্থিত একটি গভীর নলকূপ নিয়ে ইউপি সদস্য শামীম ও গভীর নলকূপের অপারেটর সাবেক ইউপি সদস্য শহিদুলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ফসল উৎপাদনের আশংকা দেখা দিলে এবং আমন ধানে সেচ প্রদান জরুরী হয়ে পড়ায় সেচকার্য চালু রাখার জন্য উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে দায়িত্ব দেন বিএমডিএ কর্তৃপক্ষ। এ দায়িত্ব পাওয়ার পর ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান ওই নলকূপের আওতাভুক্ত কৃষকদের নিয়ে একটি কমিটির মাধ্যমে নলকূপটি চালু করে সেচ কার্যক্রম অব্যাহত রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে ভালাইন গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইউপি সদস্য শামীম হোসেন ইউপি চেয়ারম্যান আবু হাছানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি ওই চেয়ারম্যানকে জড়িয়ে মানহানিকর বিভিন্ন মন্তব্য করছেন এবং ওই গভীর নলকুপের স্বাভাবিক সেচ কার্যক্রম ব্যাহত করার ষড়যন্ত্র করছেন। এর প্রতিবাদে ওই নলকূপের আওতাধীন কৃষকগণ কমিটির মাধ্যমে সুষ্ঠভাবে পরিচালনা ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান, ভালাইন গ্রামের কৃষক মো. রেজাউল ইসলাম, মো. এনামুল হক, মো. আফজাল হোসেন, মো. সোহেল রানা, মো. ফারুক হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies