1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

বগুড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে তারেক রহমান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার‘-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চকঝপু জিগাতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন আমরা বিএনপি পরিবার। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চকঝপু জিগাতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও আর্থিক সহায়তা প্রদান করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, সোশ্যাল মিডিয়াতে বগুড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের বিষয়ে জানতে পেরে আমাদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রুমন আরো বলেন, সমাজের অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের সবসময় নির্দেশনা দেন তারেক রহমান। আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মোফাজ্জ্বল হোসেন বলেন, তারেক রহমান আমাদের খোঁজ-খবর নিয়েছে আর্থিক অনুদান দিয়েছে আমরা খুব খুশি। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক। তারেক রহমান দেশে এসে বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাক।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ্ নয়ন, বিএনপির নেতা নূর মো: রিপন, ফজলে রাব্বি তোহা, আব্দুল গফুর দারা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ইঞ্জিনিয়ার আবু জাফর মো: রেজা, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, পদ্মপাড়া জেড ফোর্সের সাধারণ সম্পাদক কমল, যুবদল নেতা এসএম রিপন প্রমুখ। উল্লেখ্য ২ সেপ্টেম্বর বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে মামুনুর রশিদ, মিনার হোসেন ও মোফাজ্জল হোসেনের ঘরবাড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩টি বাড়ির মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র ও নগদ অর্থসহ সব কিছু ছাই হয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies