1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় এক মহিলা সহ চার ভুয়া পুলিশকে গ্রেফতার 

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, ডেমো শর্টগান এবং ডেমো পিস্তল সহ এক মহিলা সহ চার ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক শহরের বাইপাস জলিল চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার সভাকক্ষে পুলিশ সুপার সাফিউল সারোয়ার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার নয়ানগর এলাকার সাবরিনা ও বড় মগবাজার এলাকার ফুল মিয়া এবং নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সাইফুল ইসলাম জিন্নাত ও দিগলীয়ার টেক এলাকার দ্বীন ইসলাম। পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন- বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ শহরের বাইপাস জলিল চত্বর মাইক্রোবাস থামার জন্য পুলিশ সংকেত দেয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়- ঢাকা এফডিসি থেকে ডিএমপি পুলিশের ইউনিফর্ম এবং অন্যান্য সরঞ্জামাদী ভাড়া করে জেলার মান্দা থানার গোবিন্দপুর এলাকায় সকালে শুটিং করার জন্য যাচ্ছে। বিষয়টি জানার পর সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদ সাবরিনা স্বীকার করে যে, তার এক কর্মচারী সোহেল রানার বাড়ী মান্দা থানার গোবিন্দপুর গ্রামে। সে তার অর্থ এবং ডকুমেন্টস আত্মসৎ করে পালিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে তিনি ঢাকা আদালতে কর্মচারী সোহেল রানা সহ তার বাবা-মায়ের মাতার বিরুদ্ধে বিজ্ঞ সি.এম.এম আদালত ঢাকায় সিআর মামলা দায়ের করেছে। উক্ত মামলা বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানায় সাবরিনা। তার পরিকল্পনায় অন্য আসামীর সহযোগীতায় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, ডেমো শর্টগান এবং ডেমো পিস্তল ব্যবহার করে পুলিশ পরিচয়ে কর্মচারি সোহেল রানা এবং তার বাবা-মাকে অপহরন করার উদ্যেশে মাইক্রোবাস যোগে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে তারা আটক হন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে জানান এসপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies