1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভায় জানানো হয়, নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে যে ১৯টি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে তার ২টি হবে রাজশাহী বিভাগে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি হচ্ছে রাজশাহী-১ অঞ্চলের ভেন্যু যেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ন টোর ও পাবনা জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণ করবে। অন্যদিকে রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। সেখানে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশ নেবে। এ দুই ভেন্যুর বিজয়ীরা পরে বিভাগীয় বাছাইয়ের মধ্যদিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হবে।বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে। বিটিভির রাজশাহী উপকেন্দ্র প্রধান সভাকে জানান, রাজশাহী-১ অঞ্চলের ভেন্যুর জন্য ১৫ শতাধিক এবং রাজশাহী-২ অঞ্চলের ভেন্যুর জন্য ১২ শতাধিক প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছে। আঞ্চলিক বাছাই দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে। সভাপতির বক্তব্যে এ প্রতিযোগিতা সফল করতে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দিয়ে খোন্দকার আজিম আহমেদ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অনুরোধ জানান। সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, রাজশাহীতে অবস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সংশ্লিষ্ট দপ্তরের প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies