1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫৩, ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে ৪২২

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার প্রদশিত হয়েছে

ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বরতায় গাজা উপত্যকায় আরো ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববারের হামলায় কেবল গাজা শহরেই প্রাণ হারান অন্তত ৩৫ জন। একইসাথে ক্ষুধা ও অপুষ্টিতে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে খাদ্য সঙ্কটে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২২ জনে। গত ২৪ ঘণ্টায় গাজা সিটির রেমাল এলাকার দক্ষিণাংশে অবস্থিত আল-কাওথার টাওয়ারসহ অন্তত ১৬টি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। এর মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার। এতে হাজার হাজার মানুষ আবারো গৃহহীন হয়ে পড়েছেন। ভুক্তভোগীদের একজন মারওয়ান আল-সাফি বলেন, ‘আমরা জানি না কোথায় যাব। এই পরিস্থিতির সমাধান চাই। আমরা এখানে মরছি।’ সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার সরকারি মিডিয়া অফিস বেসামরিক ভবনগুলোতে ইসরাইলের ‘পরিকল্পিত বোমা হামলার’ নিন্দা জানিয়েছে এবং বলেছে, আক্রমণের লক্ষ্য হলো ‘নির্মূল ও জোরপূর্বক স্থানচ্যুতি’। এক বিবৃতিতে তারা জানান, কথিত সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার দাবি করলেও প্রকৃতপক্ষে ইসরাইল স্কুল, মসজিদ, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, আবাসিক এলাকা ও এমনকি আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যালয় পর্যন্ত বোমা মেরে ধ্বংস করছে। অন্যদিকে, জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজ্জারিনি জানিয়েছেন, কেবল গত চার দিনেই গাজা সিটিতে তাদের ১০টি ভবনে বোমাবর্ষণ করেছে ইসরাইল। এর মধ্যে সাতটি স্কুল ও দু’টি ক্লিনিক ছিল, যেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘গাজায় কোনো জায়গাই নিরাপদ নয়। কেউ নিরাপদ নয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies