1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ রাইস মিল ও পুকুর খনন বন্ধে মানববন্ধন

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার প্রদশিত হয়েছে

রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে তিন ফসলি জমিতে গড়ে ওঠা রিয়া অটো রাইস মিলের পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি সোহাগ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবাসিক এলাকায় স্থাপিত মিলটি আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মিল থেকে নির্গত বর্জ্যে শতাধিক বিঘা ফসলি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থী মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তারা আরও বলেন, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে মিল কর্তৃপক্ষ অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অবিলম্বে রিয়া অটো রাইস মিল বন্ধ ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies