1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় সাংবাদিক সাজু’র ওপর হামলা: প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক এ কে সাজু’র ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কনকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহাদেবপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ প্রধান আসামি কনক ও ৮ নম্বর আসামি মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, এ মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে। আজ দুই আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে একই মামলায় আরও দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল। উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেল ৫টার দিকে ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে গেলে তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় সাজু বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে, আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে নওগাঁর সাংবাদিক সমাজ কয়েক দফা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর হওয়ায় নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট আদালতের এ আদেশে সন্তোষ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies