1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রুয়েটে ক্লাশ করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজ্জাদ, থানায় সোপর্দ

  • সম্পাদনার সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্লাশ করতে এসে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন নগরীর মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শিক্ষার্থীদের ওপর নিপীড়ন এবং জুলাই মাসের আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে যোগ দিতে এলে অন্যান্য শিক্ষার্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা অভিযোগ, সাজ্জাদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় ছাত্রলীগের কোনো সন্ত্রাসীকে পুনর্বাসন করতে দেবে না। শিক্ষার্থীরা আরও দাবি করেন, অভিযুক্ত সাজ্জাদের পাশাপাশি যারা তাকে মদদ দিয়েছেন, তাদেরও শাস্তির আওতায় আনা হোক।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করার জন্য রুয়েটে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করেন।  পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।#

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies