1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। আসন পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেড়ার সিএন্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে নিজামীপুত্র পাবনা-১ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেন তাঁরা। প্রায় দুই ঘন্টা অবরোধের ফলে সড়কের দু’পাশে যানবাহন বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় আন্দোলনকারীরা ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চায়’; ‘পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়’; ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’; ‘গণদাবি অমান্য হলে গণ আন্দোলন’; ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানবো না’; ‘বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় অবরোধকারীরা বলেন, সম্পূর্ন অন্যায়ভাবে শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। আর বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সবকিছু সাঁথিয়ার সঙ্গে যুক্ত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’ অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন খাজা, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী প্রমুখ। বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়ার সাথে বেড়া উপজেলা মিলেমিশে আছি। দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন এটি। অথচ কি কারণে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দিয়ে আমাদের পাবনা-২ আসনের সাথে দেয়া হলো তা বোধগম্য নয়। আমরা এটা মানি না। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসনকে পূনর্বহাল করতে হবে। তা না হলে নিজেদের আসন ধরে রাখতে আমরা সবকিছু অচল করে দেবো।’ এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, ‘সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেছিল লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর ১২টার দিকে অবরোধ শেষ হলে যান চলাচল সহ পরিস্থিতি স্বাভাবিক হয়।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়া উপজেলার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies