1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামের বালাটারি গ্রামে দেখা মিললো চার পা-ওয়ালা কানি বক

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পা-ওয়ালা কানি বকের দেখা মিলেছে। বকটির দুই পা স্বাভাবিক থাকলেও অন্য পা দুটি অস্বাভাবিক আকারের ছোট। চার পা-ওয়ালা কানি বকের এমন খবর পেয়ে প্রতিদিন লোকজন ছুটে আসছে বকটি দেখতে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের ক্ষুদ্র হাঁড়িপাতিল ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার শহর-গ্রাম-গঞ্জে ছুটে বেড়ান তিনি। প্রতিদিনের মতো গত বুধবার (৩ সেপ্টেম্বর) হাঁড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পুকুরপাড়ের রাস্তা দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যান। হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অন্যান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি। একটি-দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বকটি। কৌশলে নিজ হাতে ধরে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখেন বকটিকে। চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন। দর্শনার্থী মোঃ আজগর আলী (৬০) সাংবাদিকদের জানান, “এ বয়সে অনেক বক চোখে পড়েছে। চার পা-ওয়ালা বক কখনও দেখি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছে।”আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, “বকটি প্রথমে দেখে আমি অবাক হই। আমার খুব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রাখি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি। বকটির বেশ যত্ন নিচ্ছি।” ফুলবাড়ী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক সাংবাদিকদের বলেন, “এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক বলে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies