1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

১৬ বছর গুম খুন হামলা-মামলার শিকার হয়েও বিএনপি নেতাকমীরা দেশ ছেড়ে পালাইনি- রিজভী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, ১৬ বছর গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েও বিএনপি নেতাকমীরা দেশ ছেড়ে পালাইনি। বরং পালিয়ে যাওয়া আওয়ামী লীগই ভারতপন্থী দল প্রমাণ করেছে। আসলে আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে। হাসিনা বলতো আমরা পাকিস্তানপন্থী দল। কিন্তু আমরা বাংলাদেশপন্থী দল। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে প্রধান অবদান ছিল তারেক রহমানের। তিনি দূর থেকে প্রযুক্তির মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এর ফলেই স্বৈরাচারী হাসিনার পতন ঘটে। ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী আগে ছাত্রলীগের পদধারী ছিলেন। ভিপি পদপ্রার্থীও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে ফাহমিদা জানিয়েছিল। এর জেরে ফাহমিদা সাইবার বুলিং ও নানা হুমকির শিকার হয়েছেন। যারা ছাত্রলীগ করে গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়েছে, হাত-পা কেটেছে, তারাই এখন ভিন্ন পরিচয়ে ছাত্রশিবিরের নেতা সাজছে। “তারা কীভাবে সাধারণ ছাত্রদের ভোট পাবে, আমি জানি না। তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের পাশাপাশি অনেক দলের প্যানেল রয়েছে। কিন্তু ১৯৭১ সালের রাজনৈতিক ভুলের দায়ে কাউকে রাজাকার আখ্যা দিয়ে সাইবার বুলিং ও হুমকি দেওয়া হয়। এতে প্রমাণ হয়, তারা বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে বিশ্বাস করে না। অথচ তারাই এখন ইসলাম ও ধর্মের কথা বলে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. এ কে এম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আরো বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, মাহফুজ ইসলাম, মাহমুদুর রহমান সুমন, ডা. নূর হাবীব ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। আলোচনা সভা পরিচালনায় বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, কেএম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল। এর আগে, চারদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত ও স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বৃক্ষরোপণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies