1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার প্রদশিত হয়েছে

থাইল্যান্ডের সংসদ রক্ষণশীল বিরোধী ভুমজাইথাই পার্টির নেতা ও নিমার্ণ খাতের সফল ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুলকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটে বিজয়ী আনুতিন ক্ষমতাসীন ফিউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হবেন। পেতংতার্নকে গত মাসে নীতিশাস্ত্র কেলেঙ্কারির কারণে সাংবিধানিক আদালত বরখাস্ত করেছিল।উদারপন্থী পিপলস পার্টির সমর্থনে আনুতিন জনপ্রিয় ফিউ থাই পার্টির প্রার্থী চাইকাসেম নিতিসিরির বিরুদ্ধে জয়লাভ করেন। পার্লামেন্টের বৃহত্তম দলের এই সমর্থন আনুতিনের চার মাসের মধ্যে সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতির ভিত্তিতে তৈরি হয়েছিল। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট আসনসংখ্যা ৪৯২। বিজয়ের জন্য কমপক্ষে ২৪৭ জন এমপির ভোট পাওয়া জরুরি ছিল ৫৮ বছর বয়সী আনুতিনের জন্য। ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, আনুতিনের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন এমপি। অন্যদিকে চাইকাসেম ১৫২টি ভোট পেয়েছেন। মোট ২৭ জন ভোটদানে বিরত ছিলেন। থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগ পাওয়ার পর, আনুতিন ও তার সরকার আগামী কয়েক দিনের মধ্যে দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies