1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির নওগাঁর ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে নওগাঁ জেলা বিএনপি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে দুর্ভিক্ষমুক্ত ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। দেশ থেকে বেকারত্ব দূর করা এবং অর্থনৈতিকভাবে এ দেশকে মজবুত করা। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন ও মৎস্য সেক্টরে উন্নতি করেছেন। এর ধারাবাহিকতায় আজ আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করলাম। এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেল, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু , সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies