1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোঃ নয়ন আহম্মেদ (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মোঃ কালু নামে আরেক অভিযুক্ত পালিয়ে যায়।
সোমবার (১সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় বাঘা থানার চকছাতারি গ্রামের আলাইপুরগামী পাকা রাস্তার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারক মোঃ নয়ন আহম্মেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী গ্রামের মৃত মামুন মন্ডলের ছেলে।  মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র (ডিএসবি) মোঃ রফিকুল আলম। তিনি জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারেন, পাকুরিয়া ঘাট থেকে একজন ব্যক্তি ভ্যানযোগে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে বাঘা বাজারের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ নয়ন আলীকে গ্রেফতার করে এসআই মোঃ মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে আটা, রসুন ও সরিষার তেলের সাথে রাখা একটি সাদা পলিথিনের ভিতরে ফ্রিজকৃত কাঁচা মাংস দ্বারা জড়ানো অবস্থায় পলিথিন ও কসটেপ দিয়ে আলাদাভাবে মোড়ানো ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কালু নামে আরেক অভিযুক্ত পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies