1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে বিএনপির ৪৭’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সম্পাদনার সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতি (ছবিতে) ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আবু তাহের, পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব সাংবাদিক, উপজেলার সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি/সম্পাদক, কেন্দ্রীয় জাসাসের সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কন্ঠশিল্পী, ভাস্কর্য ও কারুশিল্পী এম আই মিঠু, যুবদল মোঃ আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মাহমুদ হাসান মামুন, রাজ খান, কারিমুর ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব নাহিদ ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান, সম্পাদক সাকিব হোসেন, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিন ও সম্পাদিকা মোছাঃ গুলশান আরা গ্যালিন সহ অনেকেই।

পাঁচবিবির অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে জয়পুরহাট জেলা বিএনপির অনুষ্ঠানে যোগ দিতে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে রওনা দেয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies