1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার প্রদশিত হয়েছে

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন। বনানী থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।মেহেদী হাসান বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল সাড়ে ১০টা নাগাদ বনানী চেয়ারম্যান সড়ক অবরোধ করে আউট গোয়িং এ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এদিকে, গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টেও এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এরিয়ার মাসুদ গার্মেন্টস কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে মহাখালী-উত্তরামুখী রুটে সড়কে অবস্থান করে আউট গোয়িং এ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। উত্তরা থেকে আসা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আউট গোয়িং এ নিম্নোক্ত ডাইভারশন দেওয়া হচ্ছে: মহাখালী/জাহাঙ্গীর গেট এর দিকে থেকে উত্তরামুখী যানবাহন আমতলী-গুলশান ১- গুলশান ২ হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নাম্বার রোড ব্যবহার করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies