1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে: তারেক রহমান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার প্রদশিত হয়েছে

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে জনগণের শক্তির ওপর আস্থা এবং বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে এই মতবিনিময় অনুষ্ঠান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, জনগণের উত্তরণের যাত্রা সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের নিত্যনতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন সৃষ্টি করছে। এ সময় তিনি অভিযোগ করেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে এমন ভেবে ‘পলাতক স্বৈরাচার’ নানা ষড়যন্ত্র করছে। কিছু পক্ষও বিএনপি ঠেকানোর রাজনীতি করছে। সেসব রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজালের কথা বলছেন তাদের বলবো, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য, আর সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক করে বলেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না, যাতে করে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ পায়। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা করে তারেক রহমান বলেন, ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে রাজনীতি করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে।

জন্মাষ্টমীর মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান , অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন , বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় ,চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার , গণ ফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী , ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অপর্ণা রায়, নির্বাহী কেন্দ্রীয় কমিটি সদস্য দেবাশীষ রায় মধু, রমেশ দত্ত, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সহ সভাপতি জয়দেব জয়, তপন চন্দ্র মজুমদার সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies