1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গ—ি” এই শ্ল্ােগানকে সামনে রেখে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের গোল চত্বর এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর সমাপনী অনুষ্টিত হয়েছে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম।
বৃক্ষরোপণ শেষে আলহাজ্ব মামুনুর রহমান রিপন বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেটির যত্ন নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি সাংবাদিক সাদেকুল ইসলাম বলেন, “পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, গাছের সঠিক পরিচর্যা করাও জরুরি। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিক সমাজ সব সময় এ ধরনের ইতিবাচক কাজে পাশে থাকবে।
এই বৃক্ষরোপন কর্মসূচীতে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল বলেন, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। আমরা এ মৌসুমে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন প্রায় ১০ হাজারের মতো বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার ১১ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজারের মতো গাছের চারা বিতরণ কর্মসূচী চলমান আছে। নওগাঁয় ৭ দিনব্যাপী বৃক্ষমেলায় ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে আজ বৃক্ষরোপনের সমাপনী করা হলো তারপরও আমাদের এই বৃক্ষরোপন কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies