1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

যে যাই বলুক ফেব্রুয়ারিতেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা

  • সম্পাদনার সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার প্রদশিত হয়েছে

নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না—এটাকে ব্যক্তি বা দলের রাজনৈতিক বক্তব্য উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যে যাই বলুক প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন হবে। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসেব-নিকেশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়ার বিষয় সরকারের পক্ষ থেকে লিখিত কোনো আদেশ দেওয়া হয়নি। এটা নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনাও হয়নি। তবে, এই ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। চীনের সঙ্গে তিস্তা নিয়ে কাজ করার বিষয়ে তিনি বলেন, আগামী জানুয়ারি মাস থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রকল্পের কাজ শুরু হবে। দশ বছরের জন্য চুক্তি হবে চীনের সঙ্গে। তিন অগ্রাধিকার ধরে প্রকল্পের কাজ শুরু হবে। এগুলো গলো নদী ভাঙন, বন্যা এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা। রিজওয়ানা বলেন, তিস্তা নিয়ে আগের সরকারের সাথে ভারতের লিখিত কোনো চুক্তি হয়নি। যেটা ছিল সেটা রাজনৈতিক একটি মৌখিক চুক্তি। এই সরকার এসে চীনের সঙ্গে তিস্তার একটি মহাপরিকল্পনা নিয়ে ফাইল পেয়েছে। সিলেটের সাদা পথর লুট নিয়ে তিনি বলেন, প্রশাসনের দুর্বলতা এবং কারো যোগসাজশে সিলেটের পাথর লুট হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies