1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে ধান ক্ষেতের সাথে শত্রুতা

  • সম্পাদনার সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাইলট্রী বিন্নিপাড়া গ্রামের আব্দুল মজিদ নামে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির রোপা আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়েছে বলে জানান। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শাইলট্রী বিন্নিপাড়া গ্রামের কৃষক আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের মৃত ছোলাইমান আলীর পুত্র দেলোয়ার হোসেন (৫০) ও কন্যা শাহনাজ বেগমের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে দেলোয়ার ও শাহনাজ সহ দেলোয়ারের পুত্র শিনহাজ (২২), মৃত আলাল উদ্দিনের পুত্র সৌরভ (২২), ফতেপুর গ্রামের জসিমের পুত্র আঃ লতিফ এবং পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলারআলী গ্রামের মৃত জাফরের পুত্র মোজাম(৬৫) লোকজন রাতের আধারে গিয়ে শাইলট্রী মৌজার ৯৩২ ও ৯২৬ দাগ, ৩৭৯ নং খতিয়ানের প্রায় ১একর ৪০ শতক জমির রোপা আমন ধানের চারা উপড়ে ফেলেছে। ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদ বলেন, অনেক খরচ করে জমি প্রস্তুুত করে জমি চাষাবাদ করেছি। আর এক রাতে তারা আমার এতবড় সর্বনাশ করলো। আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠ বিচার চাই। অভিযোগ বিষয়ে শাহনাজ বেগম বলেন, পৈত্রিক সূত্রে ঐ জমির মালিক আমরা। তারপরও জোর পূর্বক জবর দখল করে তারা দখল করে রেখেছে। আর তারা জমি থেকে চারা উপড়ানোর অভিযোগ করেছে তা মিথ্যা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies